1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

যমুনা তীর সংরক্ষণ বাঁধে ধস, আতঙ্কে মানুষ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
122

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জোতপাড়া এলাকায় যমুনা নদীর তীরে অবস্থিত তীর সংরক্ষণ বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রমশ ধসের বিস্তৃতি বেড়ে প্রায় ৪৫ মিটার পর্যন্ত দাঁড়ায়। এতে তীরবর্তী হাজারো মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ধসের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করে জানান, বিষয়টি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, “আশা করছি পানি উন্নয়ন বোর্ড দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবে এবং ভাঙন ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে।”

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনে যমুনা নদীতে পানি প্রবাহ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং তীব্র স্রোতের কারণে বাঁধের বাম তীর ভেঙে পড়তে শুরু করে। নদীর তীব্র স্রোত বাঁধের মাটি ও ব্লক ধ্বংস করে ফেলছে। এ অবস্থায় ভাঙনকবলিত মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, কবরস্থান ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে যমুনা নদীভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবারও ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান জানান, তাদের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “প্রায় ৪০ থেকে ৪৫ মিটার বাঁধ ধসে গেছে। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) থেকে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।”

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ ও জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানিয়েছেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত