1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মডেল মাদ্রাসা নিয়ে সুখবর দিলেন টুকু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
137

সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মডেল মাদ্রাসা ভবনের নকশা উন্মোচন ও অনুমোদন শেষে আগামী এক মাসের মধ্যেই নতুন বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের আগে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মসজিদের প্রধান গেট ও পেছনে নিরাপত্তা গেট নির্মাণসহ সামগ্রিক সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বহু বছর বন্ধ থাকা শতবর্ষী পুরোনো মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে এবং মাদ্রাসাটির নাম পরিবর্তন করে “কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসা” রাখা হয়েছে। এই মডেল মাদ্রাসার আধুনিক বহুতল ভবনের নির্মাণ কাজ দ্রুততম সময়ে শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। এটি সাদাকায়ে জারিয়াহ হিসেবে মানুষের মৃত্যুর পরও সওয়াব বহমান রাখে। যতদিন এই মসজিদ বা মাদ্রাসায় শিক্ষা, ইবাদত বা উপকারমূলক কার্যক্রম চালু থাকবে ততদিন নির্মাণকারীর আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে। মাদ্রাসায় দান করলে সেখানে কোরআন-হাদিসের প্রতিটি শিক্ষার সওয়াব দাতার আমলনামায় যোগ হয় এবং একজন শিক্ষার্থী সেই জ্ঞান থেকে আমল করলে তার সমপরিমাণ সওয়াবও দাতার নেকির খাতায় যুক্ত হতে থাকে।

অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। এছাড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ তানহা, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলাল, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি এডভোকেট রফিক সরকার, প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মোস্তফা নোমান আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুমার নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির উন্নতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।

দিনের এই ধর্মীয় অনুষ্ঠানে সহস্রাধিক মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় ও দোয়ায় শরিক হন।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত