1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, হাসপাতালে ভর্তি অনেকে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
131

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বহুলী ইউনিয়নের ডুমুরইছা বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, এলাকায় পৃথক পৃথক রাজনৈতিক মিছিল বের হলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করেন, বিএনপির নির্বাচনী মিছিল চলাকালে জামায়াতের কর্মীরা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে।

অভিযোগ অনুযায়ী, হামলায় উভয় গ্রুপের ১১ জন আহত হয়েছে। বিএনপির আহতরা হলো– মইন, রিফাত, খায়রুল, সাকিব, হিমেল, রানা। তাদের সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের মিছিলে পেছন দিক থেকে বিএনপির কর্মীরা হামলা চালালে সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের লোকজন আহত হন।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার জানান, আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত