1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
                   
                       

সিরাজগঞ্জ সরকারি কলেজে গ্রীন ভয়েসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
73

পবিত্র মাহে রমজান উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ুন খালিদ।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তারা একসঙ্গে ইফতারে অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ ধরনের আয়োজনের উদ্দেশ্য। ভবিষ্যতেও গ্রীন ভয়েস সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা বিভিন্ন সামাজিক ও পরিবেশবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে বলে তারা আশা প্রকাশ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত