1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে গণভোট কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
97

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন গুরুত্বপূর্ণ এবং এর স্বচ্ছতার দিকে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের দৃষ্টি রয়েছে। নির্বাচনটির সঙ্গে গণভোট ও সংস্কার কার্যক্রমও সংশ্লিষ্ট।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জুলাই বিপ্লবের অর্জন জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সময় গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ইতিবাচকভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় তিনি অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং গণভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার আহ্বান জানান।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ, সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও নয়টি উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত