1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সেবা মুক্ত স্কাউটের চক্ষু ক্যাম্পে বাছাইকৃত অর্ধশতাধিক রোগীর অপারেশন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
95

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত ৮ম বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প থেকে বাছাই করা ৫০ রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন শুরু হয়েছে।

এসব অপারেশন পরিচালনা করছেন এম এ মতিন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
চক্ষু অপারেশন
এরআগে দিনব্যাপী ক্যাম্পে সহস্রাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন, সেখান থেকে বাছাই করা গুরুতর রোগীদের অপারেশন হচ্ছে। এছাড়া প্রায় তিনশো রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ক্যাম্পটি পরিচালনা করে বিএনএসবি বেইজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ, আর্থিক সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এএম ফস্টার কেয়ার।

চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম. কামরুল হাসান (পিআরএস)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম।
চক্ষু অপারেশন
আয়োজকরা জানান, অল্প খরচে ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। প্রতি বছর শতাধিক দরিদ্র রোগী এই ক্যাম্পের মাধ্যমে নতুন দৃষ্টি ফিরে পান।

চিকিৎসকরা জানান, নির্বাচিত গুরুতর রোগীদের অপারেশন পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং সব রোগীকেই পরবর্তী পর্যায়ে বিনামূল্যে ফলোআপ সেবা দেওয়া হবে।

স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক ও স্কাউট সদস্যরা এই চক্ষু সেবা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত