1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

জাতীয় চ্যাম্পিয়নশিপে নরসিংদীকে হারিয়ে সেমিফাইনালে সিরাজগঞ্জ

নাজমুল ইসলাম
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
293

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে নরসিংদীকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ২টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নেমে আধিপত্য বিস্তার করে সিরাজগঞ্জ দল।

পুরো ম্যাচ জুড়ে সিরাজগঞ্জের ফরোয়ার্ড লাইন ও মিডফিল্ডের সমন্বিত খেলায় নরসিংদী প্রতিপক্ষের কোনো সুযোগ পায়নি।

প্রথম গোল করেন সিরাজগঞ্জের তারকা খেলোয়াড় পায়েল, পরের গোল করেন জুবায়ের এবং শেষ গোল করেন শরিফুল ইসলাম তুহিন।

ম্যাচের সেরা খেলোয়াড় হন মাহবুব আলম পিয়ার।

এই জয়ের ফলে সিরাজগঞ্জ জেলা দল টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মাঠ ও গ্যালারি।
সিরাজগঞ্জ ফুটবল দল
ম্যাচ শেষে সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, “খেলোয়াড়দের দলগত মনোভাব ও কঠোর অনুশীলনের ফলেই এই জয় এসেছে। সেমিফাইনালেও জয়ের ধারা বজায় রাখতে দল প্রস্তুত।”

আগামী ১২ নভেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কমলাপুরে বীর শ্রেষ্ঠ সিফাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। দিনাজপুর জেলা দলের বিরুদ্ধে খেলবে সিরাজগঞ্জ জেলা দল।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত