1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

কমতে শুরু করেছে যমুনার পানি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
67

যমুনা নদীর পানি টানা ১৫ দিন বাড়ার পর কমতে শুরু করেছে। সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে পানি উল্লেখযোগ্য ভাবে কমেছে। তবে ইতিমধ্যে যমুনা নদীর অভ্যন্তরীণ চরাঞ্চলের ফসলি জমি ও কিছু নিম্নভূমি তলিয়ে গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.৩৭ মিটার। গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১২.৯০মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩.৮৫ মিটার। ২৪ ঘন্টা ১৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা নিয়ে পানি উন্নয়ন বোর্ড পানি কমা বিষয়ে আগাম বার্তা দিয়েছিল।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে টানা ১৫ দিন ধরে পানি বাড়তে থাকলেও বিপৎসীমা অতিক্রম করেনি। গত সোমবার থেকে পানি কমতে শুরু করেছে। তাই এ দফায় বন্যার কোন সম্ভাবনা নেই।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত