1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

রায়গঞ্জে ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা বাতিলের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
118

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে ভুয়া জুলাই যোদ্ধাদের নাম সরকারি তালিকা থেকে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার প্রকৃত জুলাই যোদ্ধাদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ইশরাত জাহান এশা, সাবেক সদস্য সচিব শেখ রিয়াদ এবং তালিকা থেকে বাদ পড়া আহত যোদ্ধা আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্না বিশ্বাস, যুগ্ম সদস্য সচিব কেএম শুভ, সংগঠনের উপজেলা সাবেক সদস্য সচিব সীমান্ত তালুকদার, যুগ্ম সদস্য সচিব কেএম রাফি, সদস্য রুহুল, এস. এম. আব্দুল্লাহ তুশার, সুমন ও সিজানসহ জুলাই যোদ্ধারা।

বক্তারা অভিযোগ করেন, আ.লীগের দোসর হিসেবে পরিচিত ভুয়া জুলাই যোদ্ধা মো. ইমরুল হাসান ও মো. জাহিদ হাসান রাতুলকে অন্যায়ভাবে ভাতা প্রদান করা হচ্ছে, যা প্রকৃত যোদ্ধাদের প্রতি অবিচার। তারা অবিলম্বে এই ভাতা বন্ধ ও তালিকা পুনঃপরীক্ষার দাবি জানান।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত