1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে বাদ সিরাজগঞ্জের ৩ জন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে বাদ
154

জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন আন্দোলনে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে সিরাজগঞ্জ জেলার তিনজন রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে বাদ হওয়ারা হলেন- শ্রী দিপ্ত কুমার (গেজেট নং-৮৬২), মো. আলামিন (গেজেট নং-৮৬৪) ও মো. মহিউদ্দিন সরকার (গেজেট নং-৮৭৭)। এরা সবাই ‘গ’ শ্রেণির অন্তর্ভুক্ত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় যাচাই-বাছাই শেষে দেখা গেছে, কিছু নামের ব্যক্তিরা আহত নন এবং আন্দোলনে সম্পৃক্তও ছিলেন না। এসব কারণেই তাদের গেজেট বাতিল করা হয়েছে।

দেশজুড়ে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ২ জনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদের সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত