1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় পুল ফান্ড গঠনের উদ্যোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
137

দুর্যোগকালীন মানবিক সহায়তাকে আরও সমন্বিত, দ্রুত ও কার্যকর করতে সিরাজগঞ্জে “দুর্যোগ মোকাবেলায় পুল ফান্ড (মানবিক সহায়তা তহবিল) গঠন বিষয়ক মতবিনিময় ও অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। তিনি বলেন, “দুর্যোগপ্রবণ এলাকাগুলোর জন্য যৌথ তহবিল গঠন সমন্বিত মানবিক প্রতিক্রিয়ার নতুন সম্ভাবনা তৈরি করবে এবং স্থানীয় পর্যায়ে রেসপন্স আরও দ্রুত হবে।”

ভার্চুয়ালি বক্তব্য রাখেন NEAR-এর রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ শাহিদা আরিফ এবং NAHAB-এর চেয়ারপারসন রফিকুল আলম। এছাড়া বক্তব্য দেন NAHAB-এর উপদেষ্টা ড. এহছানুর রহমান এবং কো-অর্ডিনেটর মোঃ রওশন আলী। বক্তারা পুল ফান্ডের মাধ্যমে স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত রেসপন্স সিস্টেম প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন বিসিক সিরাজগঞ্জের সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি, উইমেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, সিরাজগঞ্জ ইকোনমিক জোনের চেয়ারম্যান, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারপারসন শওকত আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা।

সভায় এনডিপির মনিটরিং ও ইভালুয়েশন ডেপুটি ডিরেক্টর কাজী মাসুদুজ্জামান দুর্যোগকালীন তহবিল ব্যবস্থাপনা, অগ্রাধিকার নির্ধারণ, স্বচ্ছতা, ট্রিগার-মেকানিজম এবং দ্রুত রিলিফ রেসপন্স কাঠামো নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভায় একটি খসড়া পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব করা হয়, যেখানে চেয়ারম্যান হিসেবে চেম্বার সভাপতি সাইদুর রহমান বাচ্চু এবং সদস্য-সচিব হিসেবে এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খানের নাম প্রস্তাব করা হয়। পুল ফান্ডের প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করা হয় আলহাজ্ব এম এ বাকীর নাম।

সভায় প্রাথমিকভাবে তহবিল ঘোষণাও করা হয়। এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান এনডিপির পক্ষ থেকে ১,০০,০০০ টাকা, NEAR-এর পক্ষ থেকে শাহিদা আরিফ ১০,০০০ মার্কিন ডলার এবং চেম্বার সভাপতি সাইদুর রহমান বাচ্চু ব্যক্তিগতভাবে ৫০,০০০ টাকা প্রদানের ঘোষণা দেন।

অংশগ্রহণকারীরা জানান, এ পুল ফান্ড চালু হলে দুর্যোগকালে দ্রুত, স্বচ্ছ ও সমন্বিত মানবিক সহায়তা প্রদান সম্ভব হবে এবং স্থানীয় পর্যায়ে একটি টেকসই রেসপন্স ব্যবস্থা গড়ে উঠবে।

01

02

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত