1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের বেশি গবাদি পশু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
88

সিরাজগঞ্জের খামারে কোরবানির জন্য ৬ লক্ষাধিক গবাদি পশু প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যেই হাটে কোরবানির পশু কেনা বেচাও শুরু হচ্ছে। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৯৩ হাজার এবং এ চাহিদা মিটিয়ে বাকি ৩ লাখের বেশি পশু ঢাকাসহ সারাদেশে সরবরাহ ও বিক্রি হবে ঈদের আগেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার খামারগুলোতে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া মোটাতাজা করা হচ্ছে কয়েক মাস আগে থেকেই। বিশেষ করে এ জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, এনায়েতপুর ও বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে খামারে পশু মোটাতাজাকরণ বেশি হচ্ছে।

এছাড়া কামারখন্দ, রায়গঞ্জ, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ গ্রামাঞ্চলে খামার মিনি খামারেও পশু পালন ও মোটাতাজাকরণ চলছে। এসব পশু মোটাতাজাকরণে খামারি ও ব্যক্তি পর্যায়ে কোনো ক্ষতিকর রাসায়নিক খাবার ব্যবহার না করার জন্য প্রচার করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ।

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ২৭টি স্থায়ী ও ২০টি অস্থায়ী পশু বিক্রির হাট রয়েছে এবং এসব হাটের মাধ্যমে গবাদি পশু বিক্রি করবে খামারিরা।

স্থানীয় খামারিরা বলছেন, দফায় দফায় বেড়েই চলছে গো-খাদ্যের দাম। এতে খামারিদের এখন গো-খাদ্যে খরচও বাড়ছে। গো-খাদ্যের দাম বৃদ্ধিতে কোরবানির পশুর দাম বৃদ্ধির আশা করছে খামারিরা। এবার জেলায় কোরবানির জন্য ৬ লাখ ১৭ হাজার ৭২৩ টি গরুসহ বিভিন্ন পশু প্রস্তুত রাখা হয়েছে। গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতেও এসব পশু লালন পালন করা হচ্ছে। ছোট বড় খামারিসহ প্রান্তিক কৃষকেরা লাভবান হওয়ার আশা করছেন।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার সবকয়টি উপজেলার খামার পরিদর্শন করা হচ্ছে। গো-খামারিদের প্রয়োজনীয় পরামর্শসহ ওষুধপত্র দেওয়া হচ্ছে এবং বেশিরভাগ খামারিরা প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করছেন। অবশ্য ইতঃপূর্বে প্রাণী সম্পদ বিভাগ থেকে খামারিদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এছাড়াও যথানিয়মে উঠান বৈঠকের মাধ্যমে খামারিদের সচেতন করা হচ্ছে। পশুগুলোর নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং খামারিদের পশু বিক্রয়ের সুবিধার্থে অনলাইনে প্রচারের প্রক্রিয়া নেয়া হচ্ছে।

সেইসাথে হাটে পশু পরীক্ষা নিরিক্ষার জন্য ভ্যাটেনারী টিমের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গেছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত