1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে দুদকের গণশুনানিতে জনগণের নানা অভিযোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
87

সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবিবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেন, “সুনীতি না থাকলেই দুর্নীতি জন্ম নেয়। সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দ্বন্দ্ব ও অনৈতিক কর্মকাণ্ডের কারণেই দুর্নীতি বিস্তার লাভ করে। ছোট ছোট অসংগতি দিন দিন কিভাবে ক্ষোভ ও বিদ্রোহে রূপ নেয়, তা বিগত গণহত্যাকারী পতিত সরকার টের পেয়েছে—এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না।”

তিনি আরও বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন (মমিন কমিশন) জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং দুর্নীতি নির্মূলের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই গণশুনানির উদ্দেশ্য।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন।

কানায় কানায় পূর্ণ মিলনায়তনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মোট ১৩৪টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম গণশুনানির সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

গণশুনানি বিকেল ৩টা পর্যন্ত চলে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত