1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিরাজগঞ্জে কর্মকর্তাদের মতবিনিময়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
53

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয়ের লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, সরকার ও জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সুযোগ পেয়েছি। সব পর্যায়ে সরকারি কর্মকর্তাসহ জনগণের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. কামরুল ইসলাম জেলা প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট গৃহীত কার্যক্রম উপস্থাপন করেন।

তিনি জানান, অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ শেষ হবে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ নাই সেখানে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচনি আচরণবিধি পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। আচরণবিধি লঙ্ঘন করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে অবহিত করে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত