সিরাজগঞ্জসহ সারাদেশে ডেঙ্গু বেড়ে যাওয়ায় ১২ দফা নির্দেশনা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জসহ সারাদেশে ডেঙ্গু বেড়ে যাওয়ায় ১২ দফা নির্দেশনা
ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সিরাজগঞ্জসহ সারাদেশের সব হাসপাতালে জরুরি ১২ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা জারি করেন। এতে দেশের মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের দ্রুত এনএস ওয়ান পরীক্ষা করা, ভর্তি রোগীদের সার্বক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা, প্রয়োজনীয় ওষুধ ও উপকরণ নিশ্চিত করা এবং আইসিইউ সুবিধা থাকলে অগ্রাধিকার দেওয়া। এছাড়া, মেডিকেল বোর্ড গঠন, রোগীর তথ্য সংরক্ষণ, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নিয়মিত সমন্বয় সভা করার কথা বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৫৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫২৭ জন। সিরাজগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা শয্যা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। জনগণকে সতর্ক থাকার পাশাপাশি ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
89
ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সিরাজগঞ্জসহ সারাদেশের সব হাসপাতালে জরুরি ১২ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা জারি করেন। এতে দেশের মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের দ্রুত এনএস ওয়ান পরীক্ষা করা, ভর্তি রোগীদের সার্বক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা, প্রয়োজনীয় ওষুধ ও উপকরণ নিশ্চিত করা এবং আইসিইউ সুবিধা থাকলে অগ্রাধিকার দেওয়া। এছাড়া, মেডিকেল বোর্ড গঠন, রোগীর তথ্য সংরক্ষণ, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নিয়মিত সমন্বয় সভা করার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৫৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫২৭ জন।
সিরাজগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা শয্যা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। জনগণকে সতর্ক থাকার পাশাপাশি ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।