পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন, সিরাজগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
কর্মসূচিতে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। র্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পরে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এ জন্য প্রশাসনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Tags: ডেঙ্গু, সিরাজগঞ্জ জেলা প্রশাসক
পরবর্তী নিউজ লোড হচ্ছে...