সিরাজগঞ্জে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 'ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫'। ৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচি প্রকাশ হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলার ১০টি দল। এগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-ক: সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ সদর, চৌহালী উপজেলা, তাড়াশ উপজেলা ও শাহজাদপুর উপজেলা। গ্রুপ-খ: বেলকুচি উপজেলা, রায়গঞ্জ উপজেলা, কামারখন্দ উপজেলা, উল্লাপাড়া উপজেলা ও কাজিপুর উপজেলা। প্রথম রাউন্ডের খেলা * ৩ সেপ্টেম্বর: সিরাজগঞ্জ পৌরসভা বনাম সিরাজগঞ্জ সদর * ৪ সেপ্টেম্বর: বেলকুচি উপজেলা বনাম রায়গঞ্জ উপজেলা * ৫ সেপ্টেম্বর: চৌহালী উপজেলা বনাম তাড়াশ উপজেলা * ৬ সেপ্টেম্বর: কামারখন্দ উপজেলা বনাম উল্লাপাড়া উপজেলা * ৭ সেপ্টেম্বর: শাহজাদপুর উপজেলা বনাম ক’গ্রুপ বিজয়ী-১ (৩ সেপ্টেম্বরের বিজয়ী) * ৮ সেপ্টেম্বর: কাজিপুর উপজেলা বনাম খ’গ্রুপ বিজয়ী-২ (৪ সেপ্টেম্বরের বিজয়ী) সেমিফাইনাল * ১২ সেপ্টেম্বর: ক’গ্রুপ বিজয়ী-৩ বনাম ক’গ্রুপ বিজয়ী-৫ * ১৩ সেপ্টেম্বর: খ’গ্রুপ বিজয়ী-৪ বনাম খ’গ্রুপ বিজয়ী-৬ ফাইনাল * ১৯ সেপ্টেম্বর: বিজয়ী দল-৭ বনাম বিজয়ী দল-৮ প্রতিটি খেলা বেলা ৩টায় শুরু হবে। জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে, ফুটবলপ্রেমী দর্শকদের জন্য এবারের ডিসি গোল্ডকাপ হবে প্রাণবন্ত এক আয়োজন। জেলা পর্যায়ে প্রতিভাবান ফুটবলার বাছাই এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
244
সিরাজগঞ্জে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। ৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচি প্রকাশ হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলার ১০টি দল। এগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ-ক: সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ সদর, চৌহালী উপজেলা, তাড়াশ উপজেলা ও শাহজাদপুর উপজেলা।
গ্রুপ-খ: বেলকুচি উপজেলা, রায়গঞ্জ উপজেলা, কামারখন্দ উপজেলা, উল্লাপাড়া উপজেলা ও কাজিপুর উপজেলা।
প্রথম রাউন্ডের খেলা
* ৩ সেপ্টেম্বর: সিরাজগঞ্জ পৌরসভা বনাম সিরাজগঞ্জ সদর
* ৪ সেপ্টেম্বর: বেলকুচি উপজেলা বনাম রায়গঞ্জ উপজেলা
* ৫ সেপ্টেম্বর: চৌহালী উপজেলা বনাম তাড়াশ উপজেলা
* ৬ সেপ্টেম্বর: কামারখন্দ উপজেলা বনাম উল্লাপাড়া উপজেলা
* ৭ সেপ্টেম্বর: শাহজাদপুর উপজেলা বনাম ক’গ্রুপ বিজয়ী-১ (৩ সেপ্টেম্বরের বিজয়ী)
* ৮ সেপ্টেম্বর: কাজিপুর উপজেলা বনাম খ’গ্রুপ বিজয়ী-২ (৪ সেপ্টেম্বরের বিজয়ী)
জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে, ফুটবলপ্রেমী দর্শকদের জন্য এবারের ডিসি গোল্ডকাপ হবে প্রাণবন্ত এক আয়োজন। জেলা পর্যায়ে প্রতিভাবান ফুটবলার বাছাই এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।