ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরের শিক্ষার্থী মো. শাহিন আলম জয়লাভ করেছেন। তিনি সালিমুল্লাহ মুসলিম হলের সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। মো. শাহিন আলম এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ১৭ এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থী। তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে। পরিবার, সহপাঠী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, শাহিন আলমের এই অর্জন শুধু এনায়েতপুর নয়, সমগ্র বেলকুচি তথা সিরাজগঞ্জের জন্য গর্বের বিষয়।
126
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরের শিক্ষার্থী মো. শাহিন আলম জয়লাভ করেছেন। তিনি সালিমুল্লাহ মুসলিম হলের সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মো. শাহিন আলম এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ১৭ এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থী। তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে। পরিবার, সহপাঠী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, শাহিন আলমের এই অর্জন শুধু এনায়েতপুর নয়, সমগ্র বেলকুচি তথা সিরাজগঞ্জের জন্য গর্বের বিষয়।