1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

জামিনে মুক্তি পেলেও জেলগেটে গ্রেপ্তার চয়ন ইসলাম

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
153

ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।

সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহজাদপুরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে এনায়েতপুরের ইয়াহিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ির একটি বাসা থেকে স্ত্রীসহ চয়ন ইসলামকে আটক করা হয়েছিল। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

প্রায় ছয় মাস পর, মঙ্গলবার উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু মুক্তির ঠিক আগ মুহূর্তে তাকে কারাগারের ফটক থেকেই পুনরায় গ্রেপ্তার করা হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত