1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

হাটিকুমরুলে নিয়ন্ত্রণ হারানো বাস থেকে লাফ, সুপারভাইজার নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
হাটিকুমরুল পুলিশ থানা
হাটিকুমরুল পুলিশ থানা
49

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারানো একটি বাস থেকে লাফিয়ে পড়ে এক সুপারভাইজারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাশেম আলী (৪৫)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামের মৃত আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী লোকাল বাস আশিক পরিবহন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের ডিভাইডারে উঠে যায়। আতঙ্কিত সুপারভাইজার প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দিলে সড়কে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক ও সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস থানায় নিয়ে আসে।

আশিক পরিবহনের উল্টে যাওয়া বাস
আশিক পরিবহনের উল্টে যাওয়া বাস 

ঘটনায় আহত হন বাসের ৫ যাত্রী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসেম আলীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত