1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সাঁতার শিখতে পুকুরে নেমে কামারখন্দে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
99

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আলিফ হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের একটি পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলিফ উপজেলার চৌবাড়ী গ্রামের বাবু আকন্দের ছেলে। সে চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আলিফের বড় বোন সোনিয়া জানান, দুপুর ১২টার দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে উপজেলা সদরের একটি পুকুরে সাঁতার শিখতে নামে আলিফ। এসময় তার হাতে থাকা টিউব ছুটে গেলে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিত সাহা জানান, দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আলিফকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

হঠাৎ ঘটে যাওয়া এ মৃত্যুর ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত