1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

তারুণ্যের উৎসবে শাহজাদপুরের বড়াল নদীতে নৌকা বাইচ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
নৌকা বাইচ সিরাজগঞ্জ
145

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে বাঘাবাড়ি নৌবন্দরে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় হয়েছে এই বাইচ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো : মাহবুব-উল-আলম।

প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, সারাদেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা তারুণ্যের উৎসব উদযাপন করছে। তারই অংশ হিসাবে আজ রোইং ফেডারেশন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে। নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোক সংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতায় সাথে জড়িত সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান সচিব।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স, ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে ভাটিপাড়া আজম ব্রাদার্স ও বাংলার বাঘ সংঘ।

বিজয়ী দলগুলোকে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকার চেক প্রাইজমানি হিসেবে প্রদান করা হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত