1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

নওগাঁর উদ্যোক্তার নতুন যাত্রা সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে

জিল্লুর তালুকদার
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
200

নওগাঁর সুপরিচিত জিলানী অয়েল মিলের মালিক জনাব আব্দুল কাদের শাহ সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে ১,২০,০০০ বর্গফুট জমির উপর গড়ে তুলতে যাচ্ছেন ‘জিলানী অয়েল মিল’। সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক ইতিমধ্যে দেশের শিল্প উদ্যোক্তাদের মধ্যে যে সাড়া ফেলেছে এটি তার আরেকটি প্রমাণ।

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক কতৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্যোক্তার নতুন প্রকল্প বাস্তবায়ন শুধু তার নিজের অগ্রগতি নয়, দেশের অর্থনৈতিক ভিত্তিকেও মজবুত করে তোলে। নওগাঁর সুপরিচিত জিলানী অয়েল মিলের মালিক জনাব আব্দুল কাদের শাহের আধুনিক প্রযুক্তি ও উন্নত উৎপাদন ব্যবস্থার শিল্প প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

শুধু কর্মসংস্থানই নয়, এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে, কৃষিজাত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করবে এবং ভোক্তাদের জন্য মানসম্মত ভোজ্যতেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নওগাঁ থেকে সিরাজগঞ্জ—উদ্যোক্তার এই যাত্রা প্রমাণ করে, সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক শুধু সিরাজগঞ্জের না বরং সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নের শক্ত ভিত রচনা করবে।

৮২৯টি শিল্পপ্লট নিয়ে ৪০০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে সিরাজগঞ্জ শিল্পপার্ক। এর মধ্যে দেশীয় উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত ২৭৯টি শিল্পপ্লটের মধ্যে বেশিরভাগ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তাদের জন্য নির্ধারিত শিল্পপ্লটগুলোও খুব শিগগির বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়।

সিরাজগঞ্জ শিল্পপার্কের মাধ্যমে দেশে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশীয় পণ্যের উৎপাদন ও রপ্তানি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত