1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত রহমতুল বারী

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন উল্লাপাড়ার রহমতুল বারী
শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন উল্লাপাড়ার রহমতুল বারী
98

শিক্ষা জীবন পরিবর্তনের আলো, সেই আলো ছড়িয়ে দিতে সারাজীবন যিনি নিরলস পরিশ্রম করেছেন, তিনি হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রত্যন্ত বিলাঞ্চলের শিক্ষক কে. এম. রহমতুল বারী। পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা এই নিবেদিতপ্রাণ শিক্ষক ২০২৫ সালের সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একসময় ছিল ছনের ঘরে ছোট্ট একটি প্রতিষ্ঠান। আজ সেটিই মাল্টিমিডিয়া ক্লাস, আইসিটি ব্যবহার, নিয়মিত সমাবেশ, স্কাউটিং, খেলাধুলাসহ নানা কার্যক্রমে সমৃদ্ধ এক আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আর এই রূপান্তরের মূল চালিকাশক্তি হচ্ছেন শিক্ষক রহমতুল বারী, যিনি শিক্ষার মানোন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সার্বিক শিক্ষার মান আজ সারা এলাকার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। আর এর নেপথ্যে রয়েছে এই শিক্ষকের দূরদর্শী পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টা।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, “রহমতুল বারী শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার অনন্য দূত। তাঁর নেতৃত্বেই বিদ্যালয় আজ জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাতারে পৌঁছেছে। এখন তিনি বিভাগীয় পর্যায়ে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবেন।”

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত