সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের বাড়ি শেরনগর গ্রামে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পৌরসভার কামারপাড়া এলাকায় পূর্বাণী ফ্যাশন লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এতে মোটরসাইকেলচালক জিসান (১৬), বাদল (১৪), হাসান (১৫) ও অটোভ্যানচালক বাবুল হোসেন (৪০) আহত হন। আব্দুল হামিদের ছেলে জহুরুল ইসলাম জানান, তার বাবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
50
সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের বাড়ি শেরনগর গ্রামে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পৌরসভার কামারপাড়া এলাকায় পূর্বাণী ফ্যাশন লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে মোটরসাইকেলচালক জিসান (১৬), বাদল (১৪), হাসান (১৫) ও অটোভ্যানচালক বাবুল হোসেন (৪০) আহত হন।
আব্দুল হামিদের ছেলে জহুরুল ইসলাম জানান, তার বাবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে।