1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

আকিজ গ্রুপ ও রাতুল গ্রুপের প্রতিনিধিদের সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন
82

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্টি আকিজ গ্রুপ ও রাতুল গ্রুপের প্রতিনিধিগণ সিরাজগঞ্জ ইকোনমিক জোন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তারা ইকোনোমিক জোনে বিনিয়োগ ও অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

সোমবার (৪ আগস্ট) ইকোনোমিক জোনে মূল প্রকল্প এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান কর্মকর্তা (প্রশাসন ও মানবসম্পদ) লে. কর্নেল (অব.) মো. শরিফুল ইসলাম, জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন, আকিজ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন আকিজ জুটোলজির পরিচালক (অপারেশনস) জি. মুরশিদ বাপ্পি, জেনারেল ম্যানেজার (লিগ্যাল) মো. ফজলুর রহমান এবং রাতুল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন রতুল পলি অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম।

বৈঠকে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের কৌশলগত সুবিধা, পরিবেশবান্ধব শিল্পায়নের সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগত প্রতিনিধিবৃন্দ ইকোনমিক জোনের সম্ভাবনা ও চলমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন কর্তৃপক্ষ জানান, আকিজ গ্রুপের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আমরা আশাবাদী এবং রাতুল গ্রুপের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করে শিল্পখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই। এই ধরনের সম্মিলিত উদ্যোগ দেশের উৎপাদন খাতকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, যমুনা সেতুমুখী মহাসড়কে গিয়ে সেতু পাড় হয়ে দক্ষিণে সদর উপজেলার খাসবড়শিমুল, পঞ্চসোনা, চকবয়রা এবং বেলকুচি উপজেলার বেলছুটি ও বড়বেরা খারুয়া এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে ‘সিরাজগঞ্জ ইকোনোমিক জোন’। ১০৪২ একর জায়গায় গড়ে উঠছে এই অর্থনৈতিক অঞ্চল। উদ্যোক্তাদের দাবি, এটি বেসরকারি খাতে দেশের বৃহৎ ও গ্রিন ইকোনমিক জোন।

এই ইকোনমিক জোনে জায়গা পাবে প্রায় চার শতাধিক কোম্পানি। বড় জায়গা রাখা হয়েছে বিদেশি উদ্যোক্তাদের জন্যও। সব কলকারখানা চালু হলে এখানে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে প্লট বরাদ্দ চলছে। আর সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অনেক নামকরা কোম্পানি ইতিমধ্যে জমি বরাদ্দ পেয়েছে। এরমধ্যে রয়েছে— অ্যাপেক্স ফুটওয়্যার, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ডায়নামিক ড্রেজিং, নিট এশিয়া, এমকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রাতুল ফ্যাব্রিক, অ্যাকটিভ কম্পোজিট মিলস, রাইজিং হোল্ডিংস, রাইজিং স্পিনিং মিলস, মেরিনা প্রপার্টিজ, টেক্সট টাউন, স্কয়ার এক্সেসরিজ এবং স্কয়ার ইলেকট্রনিক্স।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত