1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে ২ অক্টোবর পর্যন্ত কৃষি আবহাওয়া বার্তা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে চারা রোপণে ব্যস্ত প্রান্তিক কৃষকেরা
189

সিরাজগঞ্জ জেলার কৃষকদের সুবিধার জন্য ও করণীয় হিসেবে ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ বুলেটিন প্রকাশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে জানানো হয়, এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ৪৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১২ কিলোমিটার হতে পারে।

কৃষি পরামর্শে বলা হয়েছে, আমন ধানের জমিতে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে এবং জমির পানির স্তর ৫-৭ সেন্টিমিটার বজায় রাখতে হবে। আগাম শীতকালীন সবজি রোপণের আগে জমি জীবাণুমুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঢেঁড়শ, কলা, নারিকেল ও পেঁপে চাষে রোগ-পোকার আক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পশুপালনে গবাদি পশুকে খুরা ও লাম্পি স্কিন রোগের টিকা দেওয়া, কৃমিনাশক প্রয়োগ এবং গোয়ালঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হাঁস-মুরগিকে রানীক্ষেত ও গামবোরো রোগের টিকা প্রদানের সুপারিশ করা হয়েছে।

এছাড়া মাছ চাষিদের প্রতি ১৫ দিন পর পর মাছের নমুনা পরীক্ষা, ভালো মানের খাবার প্রয়োগ এবং প্রয়োজনীয় সার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আখ চাষিদের জমিতে ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করে গাছগুলো একত্রে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগ বলছে, এই পরামর্শগুলো মেনে চললে কৃষকরা তাদের ফসল, পশুপাখি ও মৎস্য খামার সুরক্ষিত রাখতে পারবেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত