1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিতর্ক, ৫০ জনের পদত্যাগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
202

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র বিরোধ তৈরি হয়েছে। কমিটি ঘোষণার মাত্র এক দিনের মাথায় ৫০ জন নেতা দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন তারা।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগী নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, আগের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই কেন্দ্রীয় কমিটি গোপনভাবে ২০৪ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে, যা ‘অবৈধ’ এবং ‘একতরফা’। তাদের দাবি, নতুন কমিটির বিষয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, যা সংগঠনের গণতান্ত্রিক নীতি ও সাংগঠনিক চর্চার পরিপন্থি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঘোষিত কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা তাদের নীতি ও মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ—এই কারণেই তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগী নেতারা দাবি করেন, ঘোষিত কমিটি বাতিল করে আলোচনা সাপেক্ষে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নতুন কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, আধাম আদৃত, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা এবং যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলাম।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাছির মেহেদী হাসান পদত্যাগের অভিযোগ অস্বীকার করে বলেন, পদত্যাগকারীর সংখ্যা ৫০ বলে দাবি করা হলেও প্রকৃতপক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাত্র ১৮ জন। তিনি কমিটি ঘোষণায় কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনটিতে সৃষ্টি হওয়া এই সংকট কীভাবে সমাধান হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় পর্যবেক্ষকরা।

01

02

Tags: ,

202
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত