1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী রিভিউয়ের দাবি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী
163

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে জেলা ও স্থানীয় নেতাকর্মীদের একাংশ সরব হয়েছেন। তারা জানান, তৃণমূলের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এ কারণে এ আসনে চারবারের সাবেক সংসদ সদস্য ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহিদ মান্নান লেনিনকে মনোনয়ন দেওয়াই হতে পারে জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিচ্ছবি।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় নেতাকর্মীরা এ দাবি জানান। ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ জনসভায় উপস্থিত হন। মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেওয়ায় পুরো প্রাঙ্গণ স্লোগানে মুখর হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, রায়গঞ্জ-তাড়াশের রাজনৈতিক বাস্তবতায় তৃণমূলের চাহিদা ও মাঠের পরিস্থিতি গুরুত্বসহকারে বিবেচনা করা জরুরি। এলাকার জনপ্রিয় মুখ হিসেবে রাহিদ মান্নান লেনিনই এই আসনে দলকে শক্ত অবস্থানে নিতে পারবেন বলে তারা মত দেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে রাহিদ মান্নান লেনিন বলেন, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার মানুষের প্রত্যাশা—প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। জনগণের ভাষা ও দাবি যেন দলের শীর্ষ নেতাদের কাছে সঠিকভাবে পৌঁছায়, সেটিই তাদের আকাঙ্ক্ষা।

তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতৃত্ব যদি মাঠের বাস্তবতা পর্যবেক্ষণ করেন, তাহলে বুঝতে পারবেন এ আসনটি পুনরুদ্ধারে জনগণ ঐক্যবদ্ধ। তাদের আশা ও আস্থার মর্যাদা দিলে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করা সম্ভব। তিনি দলীয় মনোনয়ন রিভিউ করে জনগণের প্রত্যাশাকে মূল্য দেওয়ার আহ্বান জানান।

ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহরের সভাপতিত্বে জনসভায় সলঙ্গা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হাসান ইমাম তালুকদার, সাবেক সহ-সভাপতি আঞ্জির খন্দকার, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন, সদস্য সচিব শাহিন রেজা, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

01

02

Tags:

163
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত