1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

ভোট দিলে ‘জান্নাত পাবে’ অপপ্রচারে সতর্ক করলেন রুমানা মাহমুদ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
230

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির আলোচনা সভা ও মহিলা সমাবেশে দলটির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ভোটের বিনিময়ে ভুয়া ধর্মীয় প্রলোভন দেখাচ্ছে। কেউ জান্নাতের কথা বলে ভোট চাইছে, কেউ আবার টাকার বিনিময়ে শপথ করাচ্ছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ডের চক কোবদাসপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসাইন বাবু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, জান্নাত কে পাবে, তা একমাত্র মহান আল্লাহ তায়ালাই জানেন। এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি ও অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি আরও বলেন, ‘জান্নাতের টিকিট বিক্রি বন্ধ করতে হবে। গ্রামের মায়েরা, বোনেরা ও তরুণীরা যদি সচেতন হয়, তাহলে কোনো অশুভ শক্তি মানুষের ঈমানি অনুভূতিকে ব্যবহার করে প্রতারণা করতে পারবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি নিয়ে আলোচনা করতে গিয়ে রুমানা মাহমুদ বলেন, পরিবারভিত্তিক কার্ডে নারীর নাম অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত একটি কৌশলগত উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন বাড়াবে এবং রাজনৈতিক চাপে পুরুষের অপব্যবহার কমাবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ. ম. রকিবুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, শহর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ।

আলোচনা সভা ও মহিলা সমাবেশে ৭নং ওয়ার্ডের হাজারো নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত