1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

রায়গঞ্জে নির্বাচনী মিছিলে ট্রাকের ধাক্কায় কৃষকদলের দুই নেতা নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
250

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক ভিপি আয়নুল হকের নির্বাচনী শো-ডাউনে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কৃষকদল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক (৩৫), তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ছিলেন। অপরজন একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম, যিনি একই ওয়ার্ড কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই নেতা মোটরসাইকেলে করে বিএনপি প্রার্থী আয়নুল হকের নির্বাচনী শো-ডাউনে যোগ দিতে সলঙ্গার উদ্দেশে রওনা দেন। পথে ঘুড়কা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুক মারা যান এবং ফরিদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত দুই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

01

02

Tags: ,

250
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত