1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

রায়গঞ্জে জলাবদ্ধতায় ৫০০ একর আবাদি জমি অনাবাদি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
রায়গঞ্জে জলাবদ্ধতা
135

রায়গঞ্জ উপজেলায় প্রায় ৫০০ একর আবাদি জমি এ মৌসুমে জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়েছে, এরফলে সমস্যায় পড়েছেন বহু কৃষক পরিবার। জমিগুলো ধামাইনগড় ও সোনাখাড়া ইউনিয়নের চান্দাইকোনা, সিমলা, কোদলা, গদাইপুর, ক্ষুদ্রদৌলতপুর, কামালের চর, বাঁকাই, পার কৃষ্ণপুর ও সোনাখাড়ার গ্রামের করতোয়া বিলের পাশে অবস্থিত বলে জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সূত্রে রায়গঞ্জে জলাবদ্ধতার এ তথ্য জানা গেছে।

স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন, অল্প বৃষ্টিতেও এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে থাকায় আমন চাষাবাদ করা সম্ভব হয়নি। স্থানীয়দের মতে, ৯ গ্রামের নিচু অঞ্চলে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সমস্যা আরও বাড়ছে।

সিমলা গ্রামের বাসিন্দা আব্দুল মালেক জানান, পানি অপসারণের জন্য জমি থেকে যে বড় খাড়ী ড্রেজিং-এর ব্যবস্থা ছিল, তা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় কার্যকারিতা এখন কম। নদীতে পানি নিস্কাশনের জন্য বড় ধরনের পাইপলাইন থাকলে এ জলাবদ্ধতা হতো না।

এলাকাবাসী উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, কৃষি জমি চাষাবাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে, যাতে জলাবদ্ধতা দূর করা যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ন কবিরও নিশ্চিত করেছেন, দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে জমি থেকে জল অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

01

02

Tags: ,

135
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত