1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে রুমানা মাহমুদের পরিদর্শন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
180

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌরএলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি বেগম রুমানা মাহমুদ।

পূজার আনন্দ ভাগাভাগি করতে তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজামণ্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এসময় তিনি রায়পুর ১নং মিল গেট পূজা মন্ডপ, মাহমুদপুর হরিজন কলোনী পূজা মন্ডপ, চররায়পুর সূত্রধরপাড়া, চররায়পুর চৌধুরী পাড়া ও চররায়পুর হাওলদারপাড়া সহ পৌরএলাকার একাধিক পূজা মন্ডপে যান। সেখানে তিনি পূজার আয়োজন, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সিরাজগঞ্জে দুর্গাপূজা

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা ও স্থানীয় ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন নেতাকর্মী।

বেগম রুমানা মাহমুদ পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “সিরাজগঞ্জের মানুষ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

01

02

Tags: ,

180
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত