1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

ঋণের চাপে যা করলেন শান্ত স্বভাবের শাহজাদপুরের জামাল কসাই

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
শাহজাদপুর থানা
178

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে পারিবারিক কলহ ও ঋণচাপের কারণে জামাল হোসেন ওরফে জামাল কসাই (৪৫) নিজের প্রাণ নিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও ঋণের কারণে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, জামাল কসাই দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও ঋণগ্রস্ততার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ভোরে পরিবারের অন্যরা ঘরে না থাকার সময় তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করলেও তখনই তার মৃত্যু ঘটে।

প্রতিবেশীরা জানান, জামাল শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তবে পারিবারিক অশান্তি আর ঋণের কারণে তিনি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।

01

02

Tags: ,

178
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত