1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে প্রতিমা কারিগরদের সঙ্গে মতবিনিময় সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ায় প্রতিমা কারিগরদের সঙ্গে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভদ্রঘাট ইউনিয়ন শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, “ভদ্রঘাট পালপাড়ায় প্রস্তুত প্রতিমা শুধু সিরাজগঞ্জ নয়, আশপাশের অন্তত পাঁচটি জেলার দুর্গাপূজায় ব্যবহৃত হয়। এ কারণে পালপাড়ার উন্নয়ন, প্রতিমা নির্মাণকালীন নিরাপত্তা ও কারিগরদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

সভায় বক্তারা প্রতিমা শিল্পের ঐতিহ্য রক্ষা, কারিগরদের কল্যাণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত