1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

উল্লাপাড়ায় আগাম ফুলকপি চাষ করছেন কৃষকরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
307

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগাম ফুলকপি চাষে নেমেছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই জমি প্রস্তুত ও চারা রোপণের কাজ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি শীতকালীন মৌসুমে এক হাজার ৫২৫ হেক্টর জমিতে বিভিন্ন শাকসবজির আবাদ করা হবে। এর মধ্যে ফুলকপি আবাদ হবে ১৯২ হেক্টরে।

উপজেলার নাগরৌহা গ্রামের মাঠে দেখা যায়, কৃষক আছমত প্রামাণিক ও মেহের আলী প্রামাণিক নিজেদের বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন। কৃষক মেহের আলী প্রামাণিক জানান, তিনি বিঘা দুয়েক জমিতে ফুলকপির আবাদ করবেন। এর মধ্যে প্রায় ২৫ শতক জমিতে ইতোমধ্যেই চারা রোপণ শুরু করেছেন। উন্নত জাতের বীজ কিনে এনে তিনি বীজতলা তৈরি করেন এবং সেই চারা জমিতে লাগাচ্ছেন। একই গ্রামের আছমত আলী প্রামাণিকও প্রায় এক বিঘা জমিতে ফুলকপির চারা রোপণ করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, এ মৌসুমে নাগরৌহা গ্রামের আরো কয়েকজন কৃষক জমি তৈরি করছেন। কয়েকদিনের মধ্যেই তারা জমিতে ফুলকপির চারা রোপণ শুরু করবেন। কৃষকদের আশা, আগাম চাষে ভালো দাম পাওয়া যাবে।

উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, চলমান খরিপ-২ মৌসুমে উপজেলায় ২৭৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। কৃষকরা উন্নত জাতের বীজ ব্যবহার করছেন এবং আগাম সবজি চাষে আগ্রহী হচ্ছেন। তিনি আরও জানান, কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃষকদের দাবি, আগাম সবজি চাষ করলে বাজারে চাহিদা বেশি থাকায় দামও ভালো পাওয়া যায়। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আবহাওয়া অনুকূলে না থাকলে ক্ষতির শঙ্কাও থাকে। তাই কৃষি বিভাগ যদি সার, কীটনাশক ও আধুনিক প্রযুক্তি সহজলভ্য করে, তাহলে কৃষকরা আরও উৎসাহিত হবেন আগাম চাষে।

01

02

Tags:

307
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত