1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন
                   
                       

তাড়াশে ওয়াপদা বাঁধ সড়ক যেন মৃত্যুফাঁদ!

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
113

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উত্তর ওয়াপদা বাঁধ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় দেড় কিলোমিটারজুড়ে সড়কটি খানাখন্দে ভরে জনদুর্ভোগের আরেক নাম হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, এলজিইডির অধীনে থাকা সড়কের পিচ, খোয়া ও বালু উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থীসহ হাজারো পথচারী ও যাত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সড়কে কোনো সংস্কার হয়নি। বর্ষার বৃষ্টিতে গর্তে পানি জমে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। পায়ে হেঁটেও চলতে পারছেন না অনেকে। উত্তর ওয়াপদা বাঁধ থেকে তাড়াশ উপজেলা হাসপাতাল পর্যন্ত অংশে সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর পরও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে এলাকাবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, “জনস্বার্থে সড়কটি পুনঃনির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।”

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত