1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

দেশে সক্রিয় নেই বৃষ্টি বলয়, সিরাজগঞ্জসহ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা কয়েকদিন পরে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জসহ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা
239

দেশে বর্তমানে কোনো সক্রিয় বৃষ্টি বলয় নেই এবং আগামী ২১ আগস্টের আগে নতুন কোনো বৃষ্টি বলয় আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম বিডাব্লিউওটি। তবে ১২ আগস্টের পরে সিরাজগঞ্জসহ কিছু জেলায় থাকবে ভারি বৃষ্টির সম্ভাবনা।

বর্ষাকাল চলমান থাকায় দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টির পরিমাণ বৃষ্টি বলয়ের সময়কার বৃষ্টির তুলনায় অনেক কম হবে।

সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের জেলা, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকা এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। বিশেষ করে ১১ থেকে ১৪ আগস্টের মধ্যে দেশের উত্তরাঞ্চল ও উজানে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামী ১৪ ও ১৫ আগস্ট বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকতে পারে এবং দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নতুন কোনো বৃষ্টি বলয় না আসা পর্যন্ত দেশের অনেক এলাকায় ভ্যাপসা গরম পড়তে পারে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত