1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে রফিকুল ইসলাম খানের সংহতি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
564

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, পরিবেশের অজুহাতে এই প্রকল্প বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই এবং অবিলম্বে নির্মাণকাজ শুরু করতে হবে।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা রফিকুল ইসলাম এসব জানান।

রফিকুল ইসলাম খান বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল। প্রতিষ্ঠার পর থেকেই স্থায়ী ক্যাম্পাসের জন্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত জমি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আগের সরকারের আমলে ক্ষমতাসীনরা এই প্রকল্প বাস্তবায়ন করেনি।”

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও নির্ধারিত জায়গায় দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুরোধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছিল, তবে দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে পরিবেশ মন্ত্রণালয় চলনবিলের সঙ্গে সংশ্লিষ্ট করে একটি বাধা তৈরি করেছে।

মাওলানা রফিকুল ইসলাম ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানান, এই বাধা দ্রুত দূর করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নিতে।

বেশ কয়েক সপ্তাহ হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। আজ রোববারও তারা হাটিকুমড়ুল গোল চত্ত্বর অবরোধ করেছিল।

01

02

Tags: ,

564
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত