1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা

পুকুরে মাছ ধরা নিয়ে বেলকুচিতে সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
পুকুরে মাছ ধরা নিয়ে বেলকুচিতে সংঘর্ষ

সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে বেলকুচিতে সংঘর্ষ এবং ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুকুন্দগাঁতী এলাকার বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৯৮৯ সাল থেকে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন বেলকুচি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গ্রুপের লোকজন দখলে নিয়ে মাছ চাষ করে আসছিলেন। আজ সাইফুল ইসলামের সমর্থক হাফিজুল ইসলাম মাছের খাবার দিতে গিয়ে দেখেন শ্রমিক দলের নেতা আব্দুর রহমান ও তার লোকজন পুকুর থেকে মাছ ধরছে। এতে বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়।

এ ঘটনায় বিএনপি নেতা সাইফুল ইসলাম, হাফিজুল ও তার ছেলে শৈশব আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আব্দুর রহমান, আব্দুল্লাহ, আইয়ুব আলী, আরিফ, রানা শেখ, কোহিনুর বেগম ও হাওয়া খাতুন আহত হয়ে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত