1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

বগুড়া সিরাজগঞ্জ রেলপথে আশার আলো

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
বগুড়া সিরাজগঞ্জ রেলপথে আশার আলো
559

বগুড়া সিরাজগঞ্জ রেলপথে আশার আলো: বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের অর্থ দেবে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। প্রকল্পের ব্যয় হবে মোট ৫ হাজার ৫৭৯ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ১৪৬ কোটি টাকা ঋণ হিসেবে দেবে জাইকা। আর বাকি ২ হাজার ৪৩৩ কোটি দিচ্ছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে দুই জেলার মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা গেছে।

প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ এবং জাইকার সহযোগিতার খবর শুনে আনন্দে ভাসছে সিরাজগঞ্জ ও বগুড়াবাসী। বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে ১ হাজার ৯৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদনের প্রায় ৬ বছর পর এ অর্থ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বগুড়া অংশে খরচ হবে ৯৬০ কোটি টাকা, আর বাকি ১ হাজার কোটি সিরাজগঞ্জ অংশে।

আগামী অর্থবছরে কাজ শুরু হবে বলে জানা গেছে, আর শেষ হবে ২০২৯ সালের শেষের দিকে।

গত ১৬ জুন রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব শফিউর রহমানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এসব তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, বগুড়া হতে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণ শীর্ষক প্রকল্পের অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থ থেকে মূলধন ব্যয় খাতের ভূমি অধিগ্রহণ বাবদ অর্থ অবমুক্ত করা হলো।

বর্তমানে উত্তরাঞ্চলের মানুষের ঢাকায় যাতায়াতের প্রধান ভরসা হচ্ছে যমুনা সেতু হয়ে রেল ও সড়কপথ। সরাসরি সিরাজগঞ্জ-বগুড়া ট্রেন চলাচল শুরু হলে ঢাকা-বগুড়া যাত্রায় সময় কমবে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা। বগুড়া ও সিরাজগঞ্জের প্রকৃত দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার হওয়া সত্ত্বেও দুই জেলার মধ্যে সরাসরি কোনো রেলপথ না থাকায় এ অঞ্চলের ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছাতে পাবনা, সান্তাহার, নাটোর ও ঈশ্বরদী হয়ে প্রায় ১২০ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে ঢাকা থেকে বগুড়া পৌঁছাতে বর্তমানে ট্রেনে সময় লাগে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব ১১২ কিলোমিটার কমে যাবে।

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের পরিচালক মো. মনিরুল ইসলাম ফিরোজী জানান, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয় ৫ হাজার ৫৭৯ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় ডুয়েল গেজের দুটি রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। একটি হলো-বগুড়ার ছোট বেলাইল এলাকা থেকে সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশন পর্যন্ত ৭৩ কিলোমিটার এবং অপরটি বগুড়ার কাহালু স্টেশন থেকে রানীরহাট পর্যন্ত ১২ কিলোমিটার।

01

02

Tags:

559
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত