1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
265

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন। আগামী ১১ জানুয়ারি তিনি সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেবেন। দোয়া মাহফিলটি আয়োজন করা হয়েছে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান
তিনি জানান, দেশে ফেরার পর বগুড়া যাওয়ার পথে এটি হবে তারেক রহমানের সিরাজগঞ্জে প্রথম সফর। উক্ত দোয়া মাহফিলে (দুপুর ২টা) বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত থাকবেন।

দোয়া মাহফিল উপলক্ষে বিসিক শিল্পপার্ক এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আশপাশের এলাকার মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এই দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি আরও দৃঢ় হবে।

01

02

Tags: , ,

265
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত