1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
জাপানে ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সলপের ভেজাল ঘোল উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের বৈঠক বেলকুচিতে মাসব্যাপী খাল-বিল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন সংসদ সদস্য আলীম কাটাখালি খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় ইফতার বিতরণে গোলযোগ সৃষ্টিতে সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার সিরাজগঞ্জ সরকারি কলেজে গ্রীন ভয়েসের ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় রেলওয়ে সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২
                   
                       

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, গরিব-দুস্থদের স্বস্তি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
332

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, গরিব-দুস্থদের স্বস্তি ও ওষুধ সরবরাহ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই উদ্যোগের ফলে গরিব ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় অগ্রগতি আসায় সেনাবাহিনী সকলের প্রশংসা কুড়াচ্ছে।

বিভিন্ন স্থানে সেনাবাহিনীর এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

‎আজ সোমবার (২৮ জুলাই) শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত দুই হাজার নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগুলি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

‎‎জুলাই বিপ্লব কে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত নারী-পুরুষের চিকিৎসা সেবার অংশ হিসেবে আজ ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। স্থানীয় ২ হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ তিন জন, শিশু রোগ বিশেষজ্ঞ এক জন, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট ও অবসটেট্রিশিয়ান) এক জন।

‎সেনাবাহিনীর এই ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সকলের প্রশংসা অর্জন করেছে। ‎এসময় চিকিৎসা সেবা নিতে আসা লোকজন জানান, এলাকাটি প্রত্যান্ত অঞ্চল হওয়ায় উন্নত চিকিৎসা সেবার কোন ব্যবস্থা নেই। নতুন একটি হাসপাতাল এর কাজ এক বছর আগে সম্পন্ন হলেও এখনো কোন চিকিৎসা চালু হয়নি। সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত