1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বেলকুচিতে মাসব্যাপী খাল-বিল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন সংসদ সদস্য আলীম কাটাখালি খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় ইফতার বিতরণে গোলযোগ সৃষ্টিতে সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার সিরাজগঞ্জ সরকারি কলেজে গ্রীন ভয়েসের ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় রেলওয়ে সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২ সিরাজগঞ্জে বোরো ধানের মৌসুমে তীব্র ডিজেল সংকট ছয়টি ইটভাটাকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা
                   
                       

শিক্ষার্থীকে পিটিয়ে জখম, শহীদ ক্যাডেট অ্যাকাডেমির ২ জনের নামে মামলা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
শিক্ষার্থীকে পিটিয়ে জখম
263

শহীদ ক্যাডেট অ্যাকাডেমি সিরাজগঞ্জ শাখার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহীদ ক্যাডেট অ্যাকাডেমির পরিচালকসহ দুই শিক্ষকের নামে মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর বাবা।

গতকাল বৃহস্পতিবার আহত শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে এই মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন- শহীদ ক্যাডেট অ্যাকাডেমি সিরাজগঞ্জ শাখার সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২) ও পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০)।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস ধরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী শহীদ ক্যাডেট অ্যাকাডেমির আবাসিকে থেকে ক্যাডেট ব্যাচের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। আবাসিকে থাকা শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক বুলবুল। তিনি নানা কারণেই শিক্ষার্থীদের গালিগালাজ ও বেধড়ক মারধর করেন বলে অভিযোগও রয়েছে।

গত ১৭ জুলাই ভুক্তভোগী ওই শিক্ষার্থী অসুস্থ বোধ করায় সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শিক্ষক বুলবুল ঘুমন্ত ওই শিক্ষার্থীকে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। বিষয়টি গোপন রাখার জন্য শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন।

পরদিন শুক্রবার (১৮ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে শিশুটির মা ও বাবা তাকে দেখতে শহীদ ক্যাডেট অ্যাকাডেমির আবাসিক ভবনে গেলে সহপাঠীরা বিষয়টি তাদের অবগত করেন। এ সময় ওই শিক্ষার্থীর প্যান্ট খুলে পশ্চাৎ দেশে বেত ও কাঠের বাটামের আঘাতে জখম হওয়ার চিহ্ন দেখতে পান তারা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শহীদ ক্যাডেটের পরিচালক হাসানুজ্জামান রঞ্জুর কাছে বিচার দাবি করলে তিনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে কোনো ব্যবস্থা না নিয়ে উপরন্তু ওই শিক্ষার্থীর বাবাকে হুমকি দেন এবং তাকে অফিস থেকে বের করে দেন। এ বিষয়ে সদর থানায় অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মামলায় বাদী উল্লেখ করেন।

অভিযুক্ত সহকারী শিক্ষক মো. বুলবুল বলেন, ‘ক্যাডেট অ্যাকাডেমির আবাসিকে বিভিন্ন সময় দুষ্টুমি বেশি করায় একটু মারধর করে শাসন করা হয়েছে। এছাড়া আর কিছু না।’

শহীদ ক্যাডেট অ্যাকাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, ‘ছেলেটাকে একটু বেশিই মারধর করা করেছে। তবে তার অভিভাবকেরা আমার কাছে আসে নাই। থানায় অভিযোগ দেওয়ার পর তাকে বার বার ফোন দিলেও সে আসেনি।’

মামলা বিষয়টি জানতে চাইলে হাসানুজ্জামান রঞ্জু উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করবেন।

এ বিষয়ে জানতে চাইলে আজ শুক্রবার সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বলেন, ‘আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত