সিরাজগঞ্জের কাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১১ হাজার ৭৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘাই এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল। আদালত সূত্রে জানা যায়, মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকে ৮ হাজার ১৮০ কেজি এবং কাজীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৩ হাজার ৫৭০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে এসব সরকারি চাল মজুদ করে আসছিলেন। জব্দ করা বস্তাগুলোর গায়ে ‘খাদ্য অধিদফতর’ এবং ‘নেট ওজন ৩০ কেজি’ লেখা রয়েছে। উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী জানান, দুটি গুদাম থেকে মোট ২৭০ বস্তা ৩০ কেজি ওজনের এবং ৭৩ বস্তা ৫০ কেজি ওজনের সরকারি চাল উদ্ধার করা হয়। জব্দকৃত চালের মোট ওজন দাঁড়ায় ১১ হাজার ৭৫০ কেজি। একই সঙ্গে গুদাম দুটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
283
সিরাজগঞ্জের কাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১১ হাজার ৭৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘাই এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল।
আদালত সূত্রে জানা যায়, মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকে ৮ হাজার ১৮০ কেজি এবং কাজীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৩ হাজার ৫৭০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে এসব সরকারি চাল মজুদ করে আসছিলেন। জব্দ করা বস্তাগুলোর গায়ে ‘খাদ্য অধিদফতর’ এবং ‘নেট ওজন ৩০ কেজি’ লেখা রয়েছে।
উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী জানান, দুটি গুদাম থেকে মোট ২৭০ বস্তা ৩০ কেজি ওজনের এবং ৭৩ বস্তা ৫০ কেজি ওজনের সরকারি চাল উদ্ধার করা হয়। জব্দকৃত চালের মোট ওজন দাঁড়ায় ১১ হাজার ৭৫০ কেজি। একই সঙ্গে গুদাম দুটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।